ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৫

সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি

আবারও ঢাকার সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেন ডাকাত দল। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটকরা হলেন— বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে চন্দ্রা থেকে মিরপুরগামী ইতিহাস পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের সামনে আসলে গাড়িতে আগে থেকেই অবস্থান করা ডাকাতদল যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা। পরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায় ডাকাতদল।

ইতিহাস বাসের চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়িতে ভাঙচুর চালায়। এসময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে ছিলাম।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী, অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram