ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2025

সুনামগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনির গ্রেফতার

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়ইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এস আই আব্দুর রাজ্জাক, এ এস আই আবু বক্কর সিদ্দিক, পি এস আই মাহমুদুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এময় সাজাপ্রাপ্ত আসামি মনির মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত মনির মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-১৯৭/১৭ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram