ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৯
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, আব্দুস সাত্তার, নুর ইসলাম, আতিয়ার রহমান, শফিকুল ইসলাম, মোকারম হোসেন, আ. রউফ, আবু বকর, আবু হোসেন প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকা বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুমের দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram