ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2025

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক ভাবে গৃহবধূ নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক ভাবে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। ঘরের বেসিন ও মেঝেতে এবং বাড়ির পিছনে রক্তের জমাট পড়ে রয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কলাপাড়ার ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ গৃহবধূ বাকেরগঞ্জের আলমগীর হাওলাদারের মেয়ে মোসাঃ আখি আক্তার নুপুর বেগম (৩২)।

পরিবারের সুত্রে জানা যায়, স্বামী মোঃ আলমগীর হোসেন শিকদার রাতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঘুমায়। সকালে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। পরে ঘরের বেসিন ও মেঝেতে রক্তের দাগ দেখতে পায়। আখির রহস্যজনক নিখোঁজের ঘটনায় শোকাহত হয়ে পড়েছে সন্তান ও পরিবারের লোকজন।

বরিশালের বাকেরগঞ্জের আলমগীর হাওলাদারের মেঝ কন্যার সাথে ১৯ বছর আগে পারিবারিক ভাবে চাকামইয়ায় বসবাসকারী আলমগীর হোসেন শিকদারের সঙ্গে বিয়ে হয়। সে ঢাকা কেরানীগঞ্জের একটি কসমেটিকস কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এই দম্পতির দুই পুত্র মোঃ নোমান (১৪), মোঃ মাশফি (০৩) এবং শালদা আক্তার (৫) নামের এক কন্য রয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, নিখোঁজ গৃহবধূর স্বামী আলমগীর হোসেন শিকদার ও জহিরুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘটনে তদন্তে মাঠে নেমেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram