ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৫

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় মেটরসাইকেল আরোহী যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি: ঈদে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১টার দিকে রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য লতিফ মোল্লা বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গঙ্গানন্দপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram