ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৫

নরসিংদীর পলাশে দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন।

মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে মঙ্গলবার রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব সাকিবের দাফন সম্পন্ন করা হয়।

দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।

এর আগে ঈদের দিন সোমবার সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে এলাকায় ডাকাত পড়েছে মাইকে প্রচার করে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা হয় রাকিব ও সাকিবের বাবা মাকেও। এ ঘটনায় পুলিশ ভাগদী এলাকার পাভেল, খবির ও উসমান নামের ৩ জনকে গ্রেপ্তার করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram