ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2025

উল্লাপাড়ায় আ'লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলম রেজা গ্রেপ্তার

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারনামীয় আসামী আলম রেজা। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুলের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে দু'টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram