ঢাকা
logo
প্রকাশিত : April 2, 2025

নড়াইলে ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি, তার দোসরদের বিচার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনা সরকার ও ছাত্রলীগের বিরূদ্ধে ও তাদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজীসহ জেলা, উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram