ঢাকা
logo
প্রকাশিত : March 30, 2025

পটুয়াখালীর বাউফলের ১৪ গ্রামে আজ ঈদ উদযাপন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর বাউফলের ১৪ গ্রামের চট্টগ্রামের চন্দনাইশ মমতাজিয়া শাহ সুফি এলাহাবাদ দরবার শরিফের অনুসারী প্রায় ২৬ হাজার মুসলিম ঈদ উৎসবে মেতে উঠেছে।

সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চদ্রপাড়া শাহ সুফি মমতাজিয়া জাম মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাশেদ।

মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মত শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দেওয়ার সংবাদ পেলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।

উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবুপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চদ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলাত আনন্দ বিরাজ করছে। একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram