ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১১
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৫

কটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দোকানদার হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি দোকানে চিপস কিনতে গেলে দোকানদার তাকে ধর্ষণের চেষ্টা করে বলে জানান এলাকাবাসী ও স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান (৪২) কে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আজ বেলা সাড়ে এগারোটার দিকে সাড়ে পাঁচ বছর বয়সী একটি মেয়ে দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তখন বন্ধ থাকলেও দরজা খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা দোকানদার হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram