ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৭
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৫

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

গত ২৬শে মার্চ, ২০২৫ তারিখে ঢাকার মিরপুরের নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে "ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ ২০২৫” শীর্ষক মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা প্রায় ১৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর সঙ্গে ইফতার করেন এবং তাদের হাতে ঈদের নতুন পোশাক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর হৃদয়ে পৌঁছায়, সেই লক্ষ্যেই ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন।

এই আয়োজন সম্পর্কে ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, "রমজান আমাদের একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা নিজেরাও আনন্দিত।"

ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেজবাউল হাসান চৌধুরী বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার সেবার জন্য এক বিশেষ সুযোগ। শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।"

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে ক্লাবটি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যেন সমাজের প্রতিটি মানুষ উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram