ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৫
logo
প্রকাশিত : মার্চ ২৭, ২০২৫

দীঘিনালায় দেড় শতাধিক পরিবার পেল সেনাবাহিনীর ঈদ উপহার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধীনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।

এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন মানবিক কাজে সব সময় এগিয়ে থাকে। অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থাকায় সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন বলেন, ‘প্রতি বছরেই সেনাবাহিনী বিভিন্ন উৎসবে এ ধরনের সহায়তা প্রদান থাকে ৷ আশাকরি এ ধরনের উদ্যোগ সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। ’

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ শেষে সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram