ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : মার্চ ২৭, ২০২৫

বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়: ডিসি নারায়ণগঞ্জ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয় আজকের দিনে এই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আমরা গভীর শ্রদ্ধার সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আড়াইহাজার পৌরসভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে আমরা সবসময় আছি।তারা যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঝরিয়েছেন তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তাদের স্বপ্নকে লালন করে সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যদি তা নিশ্চিত করতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram