ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৯
logo
প্রকাশিত : মার্চ ২৭, ২০২৫

ঈদের ছুটিতে ফাঁকা বাসায় প্রকাশ্যে ডাকাতির চেষ্টা, গুলি ছুঁড়ে পলায়ন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার একটি ভবনে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া বাসায় দিনে প্রকাশ্যে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় এই ডাকাতির চেষ্টা চলে। এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এলে দুই যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকতে জসিমের বিল্ডিং নামের একটি আবাসিক ভবনের একজন ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। দুপুরে দুই যুবক অস্ত্র হাতে উক্ত তালাবদ্ধ বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় স্থানীয়রা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ অবস্থায় অস্ত্র হাতে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের ভাষ্য শোনে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram