ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

উল্লাপাড়ায় ভিজিএফ এর চাল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ এর চাল চুরির অভিযোগে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার উক্ত পরিষদে ২৪৮৩ জন অসহায়, দুস্থ ও সুবিধাভোগীদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের বরাদ্দ দেয়। পরিষদে বিতরণকালে ২২৩ জন সুবিধাভোগী চাল পাওয়ার আাগেই বরাদ্দ শেষ হয়ে যায় বলে জানান পরিষদ সচিব। পরে বাকী স্লিপধারী সুবিধাভোগীরা তাদের চালের জন্য পরিষদের সামনে আন্দোলন শুরু করে।

আন্দোলনের খবর পেয়ে বাঙালা ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে বস্তা ভর্তি ৮০০ কেজি চাল উদ্ধার করে। এ ব্যাপারে অভিযোগ ওঠে ২২শ কেজি চাল এর মধ্যে ৮০০ কেজি চাল ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিন ও হিসাবরক্ষক বিতরণের আগেই পরিষদের গোপন কক্ষে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখে।

ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় উদ্ধারকৃত চাল ও ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ ব্যাপারে জানান, চাল চুরির সাথে সংশ্লিষ্ট ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিন (৫০) ও হিসাবরক্ষক মহব্বত আলী (৩৫) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মতি বাদী হয়ে সরকারি দ্রব্য আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের করে। হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, হতদরিদ্র ও সুবিধাভোগীদের চাল চুরির সাথে যে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram