ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি হুইলার উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: অতিরিক্ত আইজি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি হুইলার উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া।

আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফিডার রোডে থ্রি উইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে।

এডিশনাল আইজি আরো বলেন, ৪ হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের সহযোগে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে।

খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন। সেইসাথে চালকদেরকে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, ওভারটেকিং থেকে বিরত থাকা এবং দ্রুতগতিতে গাড়ি চালাতেও বারণ করেছেন এডিশনাল আইজি।

লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালানো এবং ঈদের দিন গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য মালিকদের নির্দেশনা দেন তিনি।

পরে তিনি মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এসময় হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram