ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2025

বড়লেখা সরকারি কলেজ ভবনে সাবেক মন্ত্রীর নাম দেখে জেলা প্রশাসকের ক্ষোভ

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নামে থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন।

মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram