ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2025

আড়াইহাজারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ভূঁইয়া বাড়ী এলাকায় দোকান থেকে মজা খায়োনোর প্রলোভন দেখিয়ে মুদি দোকানে ডেকে নিয়ে আপন চাচাতো ভাইয়ের মেয়ে (২) কে ধর্ষণ করার অভিযোগে ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসী। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শিশুটির পিতার চাচাতো ভাই রেজাউল করিম (৬০) তার বাড়ীতে একটি মুদি মনোহরীর দোকান চালায়। ঘটনার সময় নির্জন দোকানঘরটির পিছনের কক্ষে শিশুটিকে মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ীতে চলে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের লোকজন তার পরনের হাফপ্যান্ট ভেজা দেখে সন্দেহবশত তার পরিবারের লোকজন তার হাফপ্যান্ট পরখ করে। তার হাফপ্যান্টে বীর্যের অস্তিত্ব দেখতে পেয়ে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ঘটনা শুনে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও থানার ওসি এনায়েত হোসেন শিশুটিকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসকের সাথে কথা বলেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর ই আজমির ঝিলিক শিশুটির মধ্যে ধর্ষণের আলামত রয়েছে বলে জানিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী তাৎক্ষণিক ভাবে ধর্ষক রেজাউল করিমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় এলাকাবাসী ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করে। থানার এস আই আসাদুজ্জামান স্থানীয় জনতাকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে, এলাকাবাসীকে শান্ত করে অভিযুক্তকে থানায় নিয়ে আসেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে ধর্ষিতার বাবা ইব্রাহিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram