ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2025

কাপাসিয়ায় আমেরিকা প্রবাসীর বাড়ীতে লুট

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়ী থেকে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাপাসিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের পক্ষে গাজীপুরের কাপাসিয়ার লোহাদী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো: তানজিল (২৫) লিখিত অভিযোগে জানান, আমার চাচা মাহামুদ মঞ্জু (৬৪), পিতা- মৃত শাহাব উদ্দিন দীর্ঘ ৪০ বৎসর যাবৎ আমেরিকায় বসবাস করছেন। তিনি বিদেশে কর্মরত থাকায় তার সম্পত্তি ও বাড়ির দেখভাল আমি ও আমার পরিবার করি। কিন্তু দুঃখজনকভাবে গত ১৬/০৩/২০২৫ খ্রি. রাতে আমার চাচার বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান জিনিসপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায়। আমি ১৬/০৩/২০২৫ খ্রি. বিকেলে মেইন দরজা খুলে ঘরের ভিতরে পেঁপে ও কলা রেখে তালা লাগিয়ে আসি, পরের দিন সকালে আমার মা পানির মটর চালু করতে চাবি নিয়ে যাওয়ার পরে তিনি দেখেন মেইন দরজা খোলা। তিনি প্রবেশ করে দেখেন ড্রইং রুম সম্পূর্ণ খালি, তিনি সাথে সাথে আমাকে ডাকেন। পরে আমি আমার দাদা-দাদু ও প্রতিবেশীরা এসে দেখতে পাই যে, ভিতরে থাকা ১টি ছোট ফ্রিজ, ১টি ডাইনিং টেবিল, ১৭টি চেয়ার, ৩টি ছোট টেবিল, ৪টি ফ্যান ও ৫টি বাতি চুরি হয়। এছাড়াও দেখতে পাই চোরেরা বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেছে।

এলাকাবাসী জানান, বিগত দুই মাস পূর্বে এই বাড়িতে আরেকটি চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার, ১টি বাইসাইকেল, ১টি মনিটর, কিছু মূল্যবান ইলেক্ট্রনিক জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এবারের চুরির মাত্রা এতটাই ভয়াবহ যে, আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আ: হালিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি, এই বাড়ীতে আরো কয়েকবার চুরি হয়েছে। বাড়ির পাশে একটি কমিউনিটি ক্লিনিকে তিনবার চুরি হয়েছে। ক্লিনিকের ফ্যান, সাব মারসেবল পাম্প, টিউবওয়েল, ব্যাটারি, সোলার প্যানেল, নগদ কিছু টাকা চুরি হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতারের চেষ্টা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram