ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

সুন্দরবনে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে মোরেলগঞ্জের ইউএনও

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা নতুন আগুন স্থান পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নতুন আগুন লাগা শাপলার বিল এলাকা মোরেলগঞ্জ উপজেলার মধ্যে হওয়ায় তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি বনবিভাগের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন এবং সুন্দরবন রক্ষায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন অল্প কিছু এলাকায় ছোট ছোট কিছু ধোঁয়ার কুন্ডলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুনের কুন্ডলি নেই। পানি সংকটের কারণে ঠিকমত কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস। জোয়ার ভাটার ওপর নির্ভর করে কাজ করতে হচ্ছে তাদের। পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। বিকেলে মরা ভোলা নদীতে জোয়ারের পানি আসলে আবারও কাজ শুরু হবে।

তিনি আরও জানান, রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ করছে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য রোববার ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী। পানি সংকটের কারনে আগুন নেভানোর কাজ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। একটানা কাজ করা যাচ্ছে না। পানির সংকট না থাকলে বনের আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হতো।

সুন্দরবনে বারবার আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত জানতে চাইলে উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। এই তদন্ত প্রতিবেদন হাতে পেলেই সব কিছু জানা যাবে। ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসময় বনবিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, মোরেলগঞ্জ উপজেরা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির তার সঙ্গে ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram