ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪২
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষিকে পিটিয়ে জখম

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে হাজির বাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক তরমুজ চাষিকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখমকৃত তরমুজ চাষিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে থানায় অভিযোগ দেওয়ার পর আজ সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে আটক করতে পারেননি।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের থেকে জানা গেছে, ভরিপাশা গ্রামের জুয়েল মীর হাজির হাটের পূর্ব পাশে প্রায় এক একর জমিতে তরমুজ চাষ করে। তরমুজ ক্ষেত দেখভাল করত জুয়েল মীরের বড় ভাই বাচ্চু মীর। ক্ষেত থেকে পাকা তরমুজ কাটতে গেলে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল (৩০) ও জামাল (২৮) ১০ লাখ টাকা চাঁদা না দিয়ে তরমুজ কাটতে বাঁধা দেয়। এক পর্যায়ে গত ১৯ মার্চ রাতে জাহিদুল ও জামালকে ৫০ হাজার টাকা দেন। গত ২৩ মার্চ বিকেলে বাচ্চু মীর লোকজন নিয়ে বিক্রির জন্য পাকা তরমুজ কাটতে গেলে জাহিদুল ও জামাল চাঁদার টাকা না দিয়ে তরমুজ কাটতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে জাহিদুল ও জামাল তাদের ডাকে আসা অন্যান্য কয়েকজনকে বাচ্চু মীরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবং বাচ্চু মীরের কাছে তরমুজ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পর জুয়েল মীরের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে জাহিদুল ও জামালসহ পাঁচজনকে আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টির তদন্তকারী বাউফল থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

ঘটনার পর থেকে জাহিদুল ও জামাল লোকচক্ষুর আড়ালে থাকায় তাদের মতামত পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram