ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ এনামুল হক, মোংলা: ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দরা।

শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেমাই, সাবান ও দুধসহ প্রায় ১৬ কেজি প্যাকেটের খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র, বন্দর ব্যাবহারকারী মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান, শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা আল আমিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত, মোঃ মাশরাফিসহ অনেকে।

শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এই আয়োজন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন।

শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram