ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

বাগাতিপাড়ায় দুটি বনবিড়াল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা।

স্থানীয়রা বাচ্চা দুটিকে উপজেলার হাটদৌল এলাকায় একটি ভূট্টা ক্ষেতে দেখতে পান। সেখান থেকে তারা বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ এর নজরে আসলে, বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলো উদ্ধার করে ও দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ এর সদস্যরা। এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরে উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী, মোস্তাফিজুর রহমান, আশুরা জান্নাত, রাশেদুল আলমসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram