ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2025

হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংক লরি খাদে, নিহত ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে তেলের ট্রাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও লরির হেলপার সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সাব্বির হোসেন চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং লরির হেলপার রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাতকুড় গ্রামে। আহত ট্রাক চালক জাহিদুল ইসলামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, আজ রোববার বেলা ১ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশন থেকে ম্যানেজার সাব্বির হোসেন ফিলিং স্টেশনের তেল নেয়ার জন্য একটি ট্যাংক লরি নিয়ে পার্বতীর ডিপোতে যাচ্ছিলো। ট্যাংক লরিটি হিলি দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা ছুটে এসে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলায় হাসপাতালে পাঠায়। এবং থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লরিটি উদ্ধারের চেষ্টা করে।

হিলি ফায়ার সার্ভিস স্টেশন সহকারী ইনচার্জ আবুল কাশেম জানান, হাইড্রলিক স্ক্যাবেটর না থাকায় ফুলবাড়ি থেকে তা এনে লরিটি বেলা ৪ টার দিকে উদ্ধার করা হয়।

হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram