ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৯
logo
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৫

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে অটোটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়েছে।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram