ঢাকা
logo
প্রকাশিত : March 21, 2025

তাহিরপুর থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, এসআই শরীফুল, এসআই আমীর উদ্দিন এবং এএসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘিপাড় গ্রামে অভিযান পরিচালনা করে। এময় সাজাপ্রাপ্ত আসামি হাবিব মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত হাবিব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-২৭/১৯ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram