ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪১
logo
প্রকাশিত : মার্চ ২১, ২০২৫

মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত ১০০ শিশু ও পরিবার পেল ঈদ উপহার

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত ১০০ শিশু ও তাদের পরিবার পেল হাতেখড়ি ফাউন্ডেশনের ঈদ উপহার। ঈদের আনন্দ উপভোগ করতে প্রতিবছরের ন্যায় এবারেও হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে এসব ঈদ উপহার শিশু ও পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির শিশু ও পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এক বক্স সেমাই, চিনি, দুধ, নুডলস, ট্যাং, বাদাম, কিসমিস, মুড়ি, চিড়া তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী এ আর মামুন খান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ।

উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলেন, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর।সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।

বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram