ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৮
logo
প্রকাশিত : মার্চ ২১, ২০২৫

বিরামপুরে সরকারি কাজে বাঁধা প্রদান মামলার আসামি গ্রেফতার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তার গায়ে হাত দেওয়া ও চাল বিতরণ কার্যক্রমে বাঁধা প্রদান মামলার ৩নং আসামি রাকিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলাম পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রাকিব উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গত বুধবার (১৯ মার্চ) দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকালে দায়িত্বরত ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান করায় সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান বিরামপুর থানায় একটি মামলার দায়ের করেন। উক্ত মামলার ৩ নম্বর আসামি রাকিবকে আজ শুক্রবার পৌরশহরের মাইক্রোস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।সে পেশায় একজন মাইক্রো চালক।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান মামলার ৩ নম্বর আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram