ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৬
logo
প্রকাশিত : মার্চ ২১, ২০২৫

গোপালগঞ্জে ১০০ মামলার আসামি প্রতারক বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত মশিউর রহমান খান বাবু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। এই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‍্যাব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram