ঢাকা
logo
প্রকাশিত : March 21, 2025

গুরুদাসপুরে সড়কে প্রাণ হারালেন সেনা সদস্য

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আল মামুন (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা শাহ সিমেন্টের একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram