ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রিপন আলী (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। রিপন চাঁপাইনবাবগঞ্জের নতুন ইসলামপুর মহল্লার আব্দুল গফুরের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ৭ অক্টোবর মহারাজপুর মেলার মোড় থেকে র‍্যাবের হাতে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন। এ ঘটনায় ওইদিন মামলা করে র‍্যাবের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন। ২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক রিপনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram