ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতি, ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পুলিশ ১টি অটোরিক্সা ভ্যান ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের এনামূল হকের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৪), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ওয়াসিম (২৮), মোঃ তহরুল ইসলামের ছেলে মোঃ তৌহিদ আলী ওরফে সুজন (২৬), পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ লালচান (৩২), মোবারকপুর গঙ্গারামপুর গ্রামের মৃত সাইফুদ্দীনের ছেলে মোঃ দিনুল ইসলাম (৪৩) ও মোবারকপুর দানিয়ালপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে মোঃ আনারুল (৫২)।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, গত ১১ মার্চ সন্ধ্যা ৭ টার সময় গোমস্তাপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে অটোভ্যানযোগে ৭ জন যাত্রীকে বাড়ি ফেরার পথে গোমস্তাপুরের এনায়েতপুর-নজলপুর নামক স্থানে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতি করে। এসময় ডাকাতদল তাদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, চুরি, নাকফুল, মোবাইল, অটোভ্যান, নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ডাকাতির মামলা হয়।

এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ তথ্য উপাত্তের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত ১টি অটোরিক্সা ভ্যান ও মোবাইল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram