ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শহিদ জয়, যশোর: চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যশোরের অভয়নগর থানার একটি মামলার রায়ে শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত শামীম হাসান যশোরের অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আব্দুল লতিফ লতা সাংবাদিকদের বলেছেন, শামীমের চাচাতো বোন গত ২০২০ সালে জেএসসি পাশ করে। ওই কিশোরী মাঝে মধ্যে শামীমের মোবাইল থেকে ভিডিও গান আদান-প্রদান করতো। ওই বছর ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়। তার বসত ঘরে প্রবেশ করার সাথে সাথে শামীম ঘরের দরজা ভিতর থেকে আটকে দেয়। এরপর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয় কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ী ফিরে তার বোন ও পিতাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

পিপি আব্দুল লতিফ লতা আরো বলেন, ২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram