ঢাকা
logo
প্রকাশিত : March 19, 2025

যুদ্ধ বন্ধ করতে সাতকানিয়ার ছাত্র ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে যুদ্ধ বিরতি ভেঙে ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের উপর অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাতকানিয়ার ছাত্র সমাজ ও তৌহিদি জনতা।

বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে কেরানিহাট রাস্তামাথা মহাসড়ক চত্বরে ছাত্র সমাজ ও তৌহিদি জনতা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন। মিছিল শেষে সমবেতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত জনতা বলেন, গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। তারা আরও বলেন, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাবো।

তৌহিদি জনতার পক্ষে উপস্থিত ছিলেন, মিনহাজ, ইত্তেহাদ হাসান মানিক, সাইফুল ইসলাম, মোঃ সোহান, সরতাজ নেওয়াজ, সাইয়েদ হোসেন মানিক, শেখ শরিফ, জমির উদ্দিন সহ আরো অনেক জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram