ঢাকা
logo
প্রকাশিত : March 19, 2025

পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে যাত্রীবাহী বাস ও মসুর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, মতিহার কাজলা এলাকার আনারুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা (২৬), বিনোদপুর এলাকার আহসানের মেয়ে রোকেয়া (৪০), পুঠিয়া ঝলমলিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোঃ সাব্বির আহমেদ (৩০) সহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। গুরুত্বর আতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, রাজশাহী থেকে যাত্রীবাহী বাস সেফাত স্পেশাল (রাজ মেট্রো-ব ১১-০১৩৪) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর যাওয়ার সময় পুঠিয়ার বেলপুকুর থানার সামনে পৌছালে অপরদিক থেকে আসা রাজশাহীগামী আর আর ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯৪৫৫) মধ্যে মুখ-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস-ট্রাক দুমড়েমুচড়ে গুরুত্বর ভাবে পাঁচজন আহত হয়। আতদেরকে স্থানীয়রা ও বেলপুকুর থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুর থানার সামনে ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। তাদের মধ্যে ১ জন মেয়ে গুরুতর আহত। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিলো, আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বভাবিক করি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram