ঢাকা
logo
প্রকাশিত : March 19, 2025

কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন করে পদত্যাগ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আর আওয়ামী লীগের রাজনীতি না করার অঙ্গীকার করলেন।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিগত ২০১৭ সাল থেকে আমি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। আজ ১৯ মার্চ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম। কখনও আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হবো না।

পদত্যাগের কারণ হিসেবে আওয়ামী লীগের এ নেতা জানান, আমি ছারছিনা পীর সাহেবের অনুসারী, ছারছীনার অনুসারীরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। তাই পীর সাহেবের পরামর্শক্রমে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram