ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৬
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

ইসলামের প্রতি হামজা চৌধুরীর অনুরাগ, বাড়ির পাশেই মাজার ও মাদ্রাসা

ইসলাম ধর্মের প্রতি হামজা চৌধুরীর অনুরাগের কথা সবার জানা। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে হাত তুলে প্রার্থনা কিংবা কথা-চলনে যার প্রভাব চোখে পড়ার মত। খোঁজ নিয়ে জানা যায়, এর পেছনে তার পারিবারিক ঐতিহ্যও রয়েছে।

কোরআন শরীফ হাতে টিম বাস থেকে সালাহ-মানেদের নেমে আসার দৃশ্য খুবই পরিচিত ফুটবল বিশ্বে। খেলার মাঠে ধর্মীয় আবেগ প্রকাশে কম যান না হামজা চৌধুরীও। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে হাত তুলে প্রার্থনাও করতে দেখা গেছে সাবেক লেস্টার সিটির এই তারকাকে। এছাড়া মাঠে নামার আগে নিয়মিতই পরেন আয়াতুল কুরসি

সংস্কৃতিতে বেড়ে ওঠা হামজার এই ধর্মীয় বিশ্বাসের কারণ খুজতে হবিগঞ্জের দেওয়ান বাড়িতে। বাড়ির পাশেই দেখা মিললো লালু সালু সম্বলিত এক মাজার শরিফের। খাদেমদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের পীর স্বয়ং হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী। পার্শ্ববর্তী আরেক পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত তিনি।

হামজার বাড়িতে ধর্মীয় রীতি মেনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ওরস মাহফিল। ভক্তদের দাবি এসব কিছুর প্রভাব আছে হামজার জীবনেও। ফুটবল মাঠেও দেখা মেলে যার কিছু অংশ।

মাজার শরীফের ঠিক পাশেই রয়েছে এতিমখানা মাদ্রাসা। যার খরচের পুরোটাই বহন করে হামজার পরিবার,,,

পাশাপাশি এলাকার গরিব দুখীরাও যেকোন বিপদে পাশে পায় হামজার পরিবারকে। যেখানে এবার হামজার নিজ বাড়িতে আসার অন্যতম কারণ ছিলো নিজ হাতে অসহায়দের ঈদ উপহার তুলে দেয়া।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram