ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

চাঁপাইনবাবগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় অরক্ষিত ওই স্থানে হঠাৎ ট্রাক্টরটি রাস্তা পারাপারের জন্য রেললাইনে উঠে পড়ে। এসময় কমিউটার ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। তিনি রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটিও ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়।

এ বিষয়ে রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন, তবে কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram