ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৮
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৫

পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৌশলা রানী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক বাসুদেব আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বোদা পৌরসভার এগারো মাইল নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কৌশলা রানী ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার খলিশাকুড়ি এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলযোগে বোদা থেকে বাড়ির দিকে ছেলের সাথে যাচ্ছিলেন কৌশলা রানী। উপজেলার এগারো মাইল মোড় এলাকায় পৌঁছায়। এসময় একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার।

বোদ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে, ট্রাকচালক পালিয়ে গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram