ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। এ অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) তার নিজ কন্যা ফাউজিয়া হক এ্যানির (১৪) সাথেই এমন নিকৃষ্ট ঘটনা ঘটায়।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) ভিকটিমের মামা বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত ফজল করিমের ছেলে রেজাউল করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। এবং মামলা দাখিলের পর ঝিনাইদহের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা এনামুল হক জনিকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ। গ্রেফতার আসামী এনামুল হক জনি (৪০) জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগেও তার একাধিক বিয়ে হয়েছিল। জনির আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। ১৪ বছর বয়সী কন্যা ফাউজিয়া হক এ্যানি মাদ্রাসায় পড়াশুনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কু-নজর ও কু-প্রস্তাব দিত অভিযুক্ত জনি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে ঘরের বিছানায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই নাবালিকা শিশুটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে। এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা তিনটি প্যারাসিটামল ওষুধ সেবন করেন ভুক্তভোগী মেয়ে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয় তাকে। তখন বিষয়টি ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানাজানির এক পর্যায়ে অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা। প্রায় ঘণ্টা দুয়েক তার বাড়ির সামনে অবস্থান নেয় উত্তেজিত গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ভুক্তভোগী কন্যাকে ধর্ষণের এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের কাশিপুর গ্রামের মামা বাড়ি থেকে আসামী জনিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram