ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

আগুন কেড়ে নিলো দিনমজুর শিপুলের সর্বস্ব, ঘর দিলেন ইউএনও

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মৃত রুস্তম মোল্লার ছেলে শিপুল মোল্লা। অন্যের জমিতে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করে চালান ছয় সদস্যের সংসার। বর্নি গ্রামে মামাদের জায়গায় একটি টিনের ঘর তৈরি করে তিন সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করতেন। কিন্তু গত ৬ ফেব্রুয়ারি আগুন লেগে মাথা গোঁজার ঠাঁইটুকু সহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে দিনমজুর শিপুলের পরিবার।

তখন দরিদ্র ও অসহায় পরিবারটির পাশে দাড়ান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক। শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রতিশ্রুতি দেন একটি টিনশেড ঘর তৈরি করে দেয়ার। গত শুক্রবার থেকে ঘরের কাজ শুরু হয়ে সোমবার (১৭ মার্চ) শেষ হয়। এখন শিপুলের পরিবার নতুন ঘরে বসবাস করছে।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এক লাখ চোদ্দ হাজার টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় (টিআর) দিনমজুর শিপুল মোল্লাকে একটি ঘর তৈরি করে দেন উপজেলা প্রশাসন।

দিনমজুর শিপুল মোল্লা বলেন, অনেক কষ্ট করে মামাদের জায়গায় একটি ঘর তৈরি করে মোট ছয়জন বসবাস করতাম। দিনমজুর হিসেবে কাজ করে কিছু আসবাবপত্র কিনেছিলাম ও জমিয়ে ছিলাম নগদ ৩৫ হাজার টাকা। কিন্তু গত ৬ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের সব শেষ হয়ে যায়। নতুন একটি ঘর তৈরি করার সামর্থ্যও থাকায় অন্যের বাড়িতে বসবাস করছিলাম। তখন আমাদের বিষয়টি ইউএনও স্যার জানতে পেরে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি দেন টিনের একটি ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে তিনি আমাদের একটি টিনশেড ঘর তৈরি করে দিয়েছেন। সোমবার থেকে নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। তাই প্রশাসনের প্রতি আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, আগুন লেগে দিনমজুর শিপুল মোল্লা সর্বস্ব হারিয়েছেন বলে জানতে পারি। তখন সেখানে গিয়ে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার, নগদ কিছু অর্থ সহায়তা করি। এছাড়া তাদের একটি টিনশেড ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেই। সোমবার নতুন ঘরটি শিপুল মোল্লার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram