ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

শার্শায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ বিল্লাল হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার ছোট মান্দারতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন এক মাদক কারবারি মাদকের একটি চালান নিয়ে উপজেলার ছোট মান্দারতলা এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ বিল্লাল নামের এক মাদক কারবারিকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram