ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2025

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন, আসামি গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে আগুন দেয়ার মামলার একমাত্র আসামি শিবলী রেজা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে জনগণের সহায়তায় বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত শনিবার দিবাগত রাতে চাঁদা চেয়ে না পেয়ে ওই ব্যবসায়ীর ঘর বাইরে থেকে তালা মেরে আগুল লাগিয়ে দেয় শিবলী রেজা ওরফে বাবু। পরদিন রবিবার বিকেলে বাবুকে আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নয়ন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোপূর্বে কাজিপুর থানায় চারটিসহ পার্শ্ববর্তী ধুনট থানায় দুটি মামলা রয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram