ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2025

পাবনায় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড ও জরিমানা

পাবনা প্রতিনিধি: জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়।

জানা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথে জড়িত।

অভিযুক্তরা হলো- কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)।

জেলা এনএসআই, পাবনা কর্তৃক গৃহীত সূত্রমতে, অত্র কার্যালয়ের ২ জন সহকারী পরিচালকসহ ৮জন সদস্য উক্ত এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।

আজ সকাল সাড়ে দশটার সময় ২জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

পরবর্তীতে উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়।

তারা আরও বলেন, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে উক্ত হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। দুর দুরান্ত থেকে আসা রোগীদের নির্বিঘ্নে চিকিৎসা নিতে নিয়মিত অনুরূপ অভিযানের সুপারিশ করা যেতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram