ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫২
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

তারেক রহমানের পক্ষ থেকে সরাইলে ইফতার সামগ্রী বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সরাইলে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব এস এন তরুণ দে।

রবিবার দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল সদর ইউনিয়নের শতাধিক মানুষের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন এস এন তরুণ দে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর-আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পারভেজ আলম, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী, যুবদল নেতা কাজল, জহিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে বলেন, দেশনায়ক তারেক রহমানের উপহার হিসেবে শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram