ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫২
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারে বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram