ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫১
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

চাঁদাবাজদের দলে কোনো ঠাঁই নেই: বিএনপি নেতা এম. এ মতিন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: "চাঁদাবাজদের দলে ঠাঁই নাই" এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতিন।

গতকাল শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ৩নং পরানপুর ইউপির বালুবাজার সফিউদ্দিন মোল্লা কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন।

স্বৈরাচার সরকারের কথা উল্লেখ করে এম. এ মতিন আরো বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও তার প্রেতাত্মা এখনও রয়ে গেছে। তাদের নিকট হতে আমাদের দূরে থাকতে হবে। দলকে সুসংগঠিত করতে ঐক্যতা বজায় রাখতে হবে। সমাজ বিনির্মাণে সকল নেতাকর্মীদেরকে এক হয়ে কাজ করতে হবে। জনরোষ নয়, জনমত তৈরি করতে হবে। মানুষ যেন মানুষের জন্য হয়। সমাজের তথা অন্যদলের মানুষকে বুঝিয়ে দিতে হবে, আমরা স্বৈরাচার নই। আমরা যদি স্বৈরাচারী আচরণ করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। এমন আচরণ করা থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, নওগাঁ জেলা জজ কোর্টের এপিপি বিশ্বজিৎ কুমার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম বাদল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার ও পরানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ দলের অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram