ঢাকা
logo
প্রকাশিত : March 16, 2025

চাঁদা না পেয়ে গেট বন্ধ করে ব্যবসায়ীর বাড়িতে আগুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে নয়ন মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা না দেওয়ায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। অনেকবার ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে সে গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রাতে আমার বাড়ির গেট আটকিয়ে আগুন দেয়, যাতে আমরা বের হতে না পারি। আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

নয়নের প্রতিবেশী গৃহবধু লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নেভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে, এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আজ (রবিবার) সকালে আমরা প্রাথমিক তদন্ত করেছি। বাকি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram