ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৩
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৫

সোনাগাজীতে শিশু যৌন নিপীড়নের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ১১ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের মামলায় কামাল উদ্দিন (৫৫) নামে এক আ.লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। সে আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি, চরলামছি গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে এবং কমাণ্ডার বাজারের মুদি দোকানি। 

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে এক শিশু তার দোকানে চিপস কিনতে যায়।সেখানে অন্য কোনো লোকজন না থাকায় কামাল উদ্দিন  শিশুটিকে দোকানের ভিতর নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরবর্তীতে তার দোকানের সামনের রাস্তায় কিছু পথচারী আসতে দেখলে সে শিশুটিকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে বিষয়টি শিশু তার  পিতা-মাতাকে অবগত করিলে তারা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তাকে নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে আটক করেন। 

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram