ঢাকা
logo
প্রকাশিত : March 15, 2025

কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন

কেরানীগঞ্জ  প্রতিনিধি:  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জমির ওয়ারিশ ও তারপরিবারের সদস্যরা। আজ ( ১৫ মার্চ ) শনিবার দুপুরে কোন্ডা ইউনিয়ের আইন্তা এলাকায় এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা অভিযোগ করেন, ৩ জনের জমির মালিক হয়ে মো. সেলিম জোরপূর্বক ১১ জনের জমি দখল করে রেখেছে। জমির বিষয়ে কথা বলতে গেলে হুমকি দিয়ে ভয়বীতি দেখান সেলিম ও তার লোকজন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীর । আইনের মাধ্যমে দ্রুত জমি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সবাই।

দেলোয়ার হোসেন বলেন, আমার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে সেলিম ও তার বাহিনীরা। আমাদের বিভিন্ন বাহিনীর দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে সেলিম। 

অভিযোগে বিষয়ে সেলিম মিয়ার সাথে একাধিক যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। 

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram